বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২৩
শিরোনাম :
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক

বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে লকডাউন মেনে চলা মানুষের দোরগোড়ায় নিত্য প্রয়োজনীয় ডিম পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নেয়া হয়েছে।প্রতিদিন নগরীর বিভিন্ন স্থানে ডিম বিক্রি করা হবে।

আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসন বরিশাল এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে। গাজী পোল্ট্রি ফার্ম বরিশাল এর পরিচালনায় বরিশাল জেলায় ভ্রাম্যমান ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরুল আলম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নাসির উদ্দীন আহমেদ,সভাপতি পোল্ট্রি খামার সমিতি বরিশাল আবদুর রহিম গাজী ভেটেরিনারি সার্জন বরিশাল সদর ডাঃ ইব্রাহীম খলিলসহ আরো অনেকে।