শনিবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ৩:৪৫
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

করোনা মোকাবিলায় বাংলাদেশকে ৮৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি

ডেক্সরিপোর্ট  প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বোর্ড সভা। বৃহস্পতিবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,করোনা মোকাবিলায় স্বাস্থ্য খাতে জরুরি প্রয়োজন মেটাতে এই অর্থ ব্যয় হবে। এ বিষয়ে এডিবির ভাইস প্রেসিডেন্ট সিক্সিন চ্যান উল্লেখ করেন, দ্যা কভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি এসিস্ট্যন্ট প্রজেক্ট শিরোনামে এই প্রকল্পে জরুরিভাবে করোনা শনাক্তকরণ টেস্টিং উপকরণ, হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন এবং মহামারি মোকাবিলায় সক্ষমতা বাড়ানো হবে।

প্রকল্পটির মাধমে ১৭টি মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। ১৯টি ল্যবরেটরিটকে উন্নত করা হবে যেখানে করোনা টেস্ট করা সম্ভব হবে। এ প্রকল্পের মাধ্যমে সাড়ে ৩ হাজার স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে যার অর্ধেক নারী।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় এডিবি খুব দ্রুত বাংলাদেশকে সহায়তার হার বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে জরুরি মেডিক্যাল যন্ত্রপাতি সংগ্রহে সাড়ে ৩ লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছে সংস্থাটি। কারিগরি শিক্ষার্থীদের নগদ সহায়তা দেওয়ার জন্য ১৩ লাখ ডলার (১১ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে।