বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:০৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জামালপুরে চালু হতে যাচ্ছে পিসিআর ল্যাব

ডেক্সরিপোর্ট  জামালপুরে করোনা ভাইরাস শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত করার লক্ষ্য নিয়ে জামালপুর জেলায় স্থাপিত হতে যাচ্ছে রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-অ্যাকশন (আর টি-পিসিআর) ল্যাব।

বুধবার মধ্যরাতে পিসিআর ল্যাবের সরঞ্জাম ও কারিগরি সংশ্লিষ্ট ব্যক্তিরা জামালপুর পৌছেছেন। আগামী এক সপ্তাহের মধ্যই ল্যাবের কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে ময়মনসিংহে নমুনা পরীক্ষায় দীর্ঘসূত্রিতা এবং করোনা রোগী শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের বিলম্বতা কটে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, জামালপুরে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হওয়ায় এবং প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নমুনা পরীক্ষার চাহিদা বেড়ে যায়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে একসাথে ৫টি জেলার নমুনা পরীক্ষা করা হতো। যে কারনে জামালপুরে সংগ্রহিত নমুনা পরীক্ষার ফলাফল পেতে চার-পাঁচদিন সময় লেগে যেতো এবং করোনা আক্রান্তদের আইসোলেশনে আনতে বিলম্ব হতো।

জামালপুরে পিসিআর ল্যাব স্থাপিত হলে দৈনিক করোনা রোগী শনাক্ত করা যাবে এবং তাদের দ্রুত সময়ে চিকিৎসার আওতায় আনা যাবে। ফলে জেলাবাসীর দাবির প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান কভিট-১৯ প্রতিরোধ জেলা কমিটির সভায় এ বিষয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জরুরি ভিত্তিতে জামালপুরে পিসিআর ল্যাব স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) চট্টগ্রাম ভেটিরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে থাকা অতিরিক্ত একটি আরটি-পিসিআর মেশিনটি শেখ হাসিনা মেডিক্যাল কলেজ জামালপুরকে হস্তান্তরের জন্য গত রবিবার বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের কাছে চিঠি পাঠান। ওই চিঠি পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিসিআর ল্যাবটি জামালপুরে স্থাপনের বিষয়ে সম্মতি দেন। এরপর বুধবার রাতে চট্টগ্রাম থেকে একটি ট্রাকে করে পিসিআর ল্যাবের মূল যন্ত্রপাতি জামালপুর শহরের মনিরাজপুরে নির্মাণাধীন শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রশাসনিক ভবনে আনা হয়।

এ ব্যাপারে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের প্রকল্প পরিচালক ডা. মো. মোশায়ের উল ইসলাম রতন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে পিসিআর ল্যাব পাওয়ায় করোনার নমুনা পরীক্ষা এখন জামালপুরেই করা যাবে। এই পিসিআর যন্ত্রপাতি জার্মানির তৈরি। এটা দিয়ে প্রতি দুই ঘন্টায় ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। সেই হিসেবে প্রতিদিন এখানে ৫০০ থেকে ৬০০ নমুনা পরীক্ষা করা যাবে।

এই ল্যাবটি মূলত জামালপুর জেলার জন্য আনা হয়েছে। তবে নিকটবর্তী অন্যান্য জেলার উপজেলাগুলোর নমুনাও এখানে পরীক্ষা করা যাবে।’