বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪২ জন

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এ সময়ের মধ্যে জেলায় এ রোগে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার (১ মে) সকাল ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানান তিনি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারো সুস্থ হওয়ার খবরও নেই।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ২১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট ৩০৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৯৭৯ জনের ফলাফল করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত শনাক্ত রোগী ৯৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন এবং সুস্থ হয়েছেন ৩০ জন।