বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১২:২৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেন্দিগঞ্জে ১ জন করোনা রোগী শনাক্ত

ডেক্সরিপোর্ট  বরিশাল জেলায় নতুন করে আরো ০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলায়। এ জেলায় এখন পর্যন্ত ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (১ মে) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ৩০ এপ্রিল এ জেলার আরো ০৪ জন রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো ০৩ জন কে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়। গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১৪ জন, মেহেন্দীগঞ্জ, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, বানারীপাড়া উপজেলায় ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ এপ্রিল ০১ জন চিকিৎসক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৯ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৪ জন), ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া ০১ জন ব্যক্তি ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।

গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।