শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:১৯
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

ভোলায় সাড়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় মাদকের চালান আমদানী করার সময় মো. মনিরুল ইসলাম শুভ (৩০) ও মো. সোহাগ মোল্লা (৩২) নামের দুই যুবককে সাড়ে ছয় কেজি গাঁজাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। এসময় তাদেরকে বহন করা তিন শত পিচ আনারস ভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত্র সোয়া ১২ টার দিকে ভোলা সদর উপজেলার প‚র্ব ইলিশা বাঘারহাওলা ২ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মো. মনিরুল ইসলাম শুভ ভোলা সদর পৌর ৭নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলামের ছেলে ও মো. সোহাগ মোল্লা সদর থানার ভেদুরিয়া ৩নং ওয়ার্ডের আঃ বারেক মোল্লার ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর মডেল থানাধীন প‚র্ব ইলিশা বাঘারহাওলা ২ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে দেড়টনী একটি পিকআপের পিছনে ছোট ছোট ৩ শত পিচ আনারসের মাঝে পাটের ছালার মধ্যে দুই পোটলায় সাড়ে ছয় কেজি গাঁজাসহ মো. মনিরুল ইসলাম শুভ ও মো. সোহাগ মোল্লা নামের দুই যুবককে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ওসি বলেন।