শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৪১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

দহগ্রামে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করলেন মাহমুদুল হাসান সোহাগ

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  টিম ইমার্জেন্সির উদ্যোগে লালমনিরহাট পাটগ্রাম উপজেলাধীন দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি সবজি বাজারের উদ্বোধন করেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সমাজ সেবক মাহমুদুল হাসান সোহাগ।তার নির্দেশনায় টিম ইমার্জেন্সি সামাজিক দুরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন ও হতদরিদ্র অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সবজি সহ জরুরি নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করেন।সবজি বিতরনকালে

মাহমুদুল হাসান সোহাগ বলেন, করোনা সংক্রমণ রোধে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেনা। কাজে যেতে না পারায় তারা কর্মহীন হয়ে আর্থিক সংকটে ভুগছেন। অনেক দুস্থ পরিবার খাদ্য সংকটে রয়েছেন । এ অবস্থায় আমি আমার টিম ইমারজেন্সি বিবেকের তারণায় নিজ উদ্যোগে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি ও আমার টিমের এ ধরণের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি করোনা মোকাবিলায় সবাইকে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাফেরা করার পরামর্শ দেন।তার এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।এসময় দহগ্রাম ইউপি চেয়ারম্যান মো: কামাল হোসেন প্রধান, দহগ্রাম আওয়ামীলীগের সভাপতি মো: সাফিউল আলম বাবলু, দহগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।