রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১১
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

বরিশালে মে দিবসে মানবতার বাজার থেকে বেকার শ্রমিকদের খাদ্য সামগ্রী প্রদান

ডেক্সরিপোর্ট  শোষনমুক্ত সমাজতন্ত্রেই শ্রমিকের মুক্তি এই প্রতিপাদ্য নিয়ে মহান আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসের ছোবলে অর্থ ও খাদ্যহীন অসহায় বেকার বিভিন্ন শ্রেনীর শ্রমিকদের জন্য মানবতার বাজারের মাধ্যমে ফ্রি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা সহ নগরীতে র‌্যালি মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসদ বরিশাল জেলা কমিটি।

আজ শুক্রবার দুপুরে বাসদ বরিশাল জেলা কমিটি করোনার ৩৩তম দিনে অসহায় দুস্থ,গরীব ও নিত্য আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচির ধারা অব্যাহত রেখেছে।

নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয়ের সামনে প্রায় ২ শতাধিক মানুষের মাঝে চাল,ডাল, পুইশাক,ডিম,তেল,চিড়া,গুড়,মুড়ি,খেজুর সহ সংসারের নিত্যপ্রয়োজনীয় ও ইফতারের খাদ্য তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,বরিশাল নৌযান শ্রমীক ফেডারেশনের সভাপতি মাস্টার আবুল হাসেম সহ বাসদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সদস্যরা।

এর পূর্বে মহান আর্ন্তজাতিক শ্রমিক দিবস উপলক্ষে দলীয় কার্যলয় থেকে সামাজিক দুরুত্ব বজায় রেখে একটি র‌্যালি বেড় করে।
র‌্যালিটি নগরীর বিীভন্ন সড়ক প্রদক্ষিণ করে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে শ্রমিকের ন্যায্য দাবী আদায়ের দাবীতে এক মানবন্ধন কর্মসূচি পালন করে।

এর পূর্বে সকাল ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড অশ্বিনী কুমার টাউন হল চত্বর সম্মুখে মহান আর্ন্তজাতিক দিবস উপলক্ষে মানববন্ধন কর্ম সুচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা কমিটি।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজনিুর রহমান সেলিমের সভাপতিত্বে দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,জিকে মুকুল,এম এ হাসেম মস্টার ও খাদিজা বেগম বিনতা প্রমুখ।