শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৩৯
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

রংপুরে ছাগল নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকের

ডেক্সরিপোর্ট  রংপুরের পীরগাছায় ছাগলে ফসল খাওয়ার অভিযোগে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রাণ হারিয়েছেন আবুল হোসেন (৫০) নামের এক কৃষক। এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগৎ জীবন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জগৎজীবন গ্রামের মুনছুর আলীর ছেলে খবির উদ্দিন জমির ফসল খাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে প্রতিবেশী আবুল হোসেনের একটি ছাগল খোয়াড়ে দেন। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে উভয়পক্ষের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র ও লাঠিশোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে ঘটনাস্থলে আবুল হোসেনসহ উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হয়। আহতদের উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আবুল হোসেন মারা যায়। নিহত আবুল হোসেন (৫০) ওই গ্রামের শাহার আলীর ছেলে।

প্রাথমিক ভাবে ঘটনায় জড়িত সন্দেহে রুস্তম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে পীরগাছা থানা পুলিশ।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।