বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

করেনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও এক চিকিৎসক

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আবদুল বাসেত (২৯) নামে আরও এক চিকিৎসক। শুক্রবার (০১ মে) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডেডিকেটেড করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়।

চিকিৎসক আবদুল বাসেত সাতকানিয়া উপজেলার বাসিন্দা হলেও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্ত হন। গত ২২ এপ্রিল করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা জানান, চিকিৎসাধীন অবস্থায় ডা. আবদুল বাসেতের দুই দফা পরীক্ষা করে তার শরীরে করোনা নেগেটিভ আসে।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। আগামী ১৪ দিন তাকে বাড়িতে হোম কোরেন্টাইনে থাকতে বলা হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করেনায় আক্রান্ত আরও ৩৭ জন চিকিৎসাধীন রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে। এই ছাড়া আরও ছয়জন শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. জামাল মোস্তফা।