বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

নবীগঞ্জে প্রথম বারের মত ৫ জনের করোনা সনাক্ত

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জে নারায়নগঞ্জ ফেরত ৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এই তথ্য সাংবাদিকদের জানান।

এ সময় তিনি বলেন, আমরা এ পর্যন্ত ১৭০ জনের নমুনা প্রেরন করি। এর মধ্যে ৫ জনের করোনা পজেটিভ ও বাকী সবার নেগেটিভ রিপোর্ট আসে। আক্রান্তরা হলেন, উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সোনাপুর গ্রামের ৩জন, জগন্নাতপুর গ্রামের ১জন ও করগাও ইউনিয়নের মাধবপুর গ্রামের ১জন।

তিনি বলেন কিছুক্ষনের মধ্যে আমরা আক্রান্তদের বাড়ীতে যাবো। এবং তাদেরকে চিকিৎসার জন্য প্রয়োজণীয় ব্যবস্থা নেয়া হবে। এবং পরিবারের বাকী সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে ও আক্রান্তদের বাধ্যতামুলক হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, বলেন, সরকারের স্বাস্থ্য বিধি অনুযায়ী যে ধরনের চিকিৎসা সেবা দেয়ার প্রয়োজন সেই ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।