সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৮
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রাতের আধারে কর্মহীন মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছিয়ে দিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল

কামরান হাবিব, রংপুর প্রতিনিধি  চলমান করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে লকডাউন কর্মসুচিতে গৃহবন্দী হয়ে আবদ্ধ থাকা কর্মহীন মানুষ গুলোর পাশে দাঁড়ালেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল।

উপজেলা, পৌর ও কলেজ ছাএলীগের মাধ্যমে এসব জরুরি খাদ্য সামগ্রী রাতের আধারে সামাজিক দুরত্ব নিশ্চিত করে বিতরন করা হচ্ছে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পাটগ্রামের অসহায় পরিবার গুলো এখন চরমভাবে খাদ্য সংকটাপন্ন অবস্থায় রয়েছে তাই তাদের পাশে অবস্থান নেওয়ায় পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমীন বাবুল এর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতনমহল।

এবিষয়ে মোঃ রুহুল আমীন বাবুলের সাথে কথা হলে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি মধ্যবৃত্ত পরিবার গুলোতে দেখা দিয়ে আর্থিক সংকট।ফলে তাদের সকল ধরনের চাহিদা সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।তাই সরকারের পাশাপাশি আমরাও অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা চালিয়ে যাচ্ছি। কর্মহীন পরিবার গুলো খোঁজ খবর নিয়ে তাদের বাড়ি বাড়ি জরুরি খাদ্য সামগ্রী বিতরন করছি। তবে হতাশ হবার কিছু নেই আমরা বীরের জাতি, আমরা লড়াই করতে জানি। তাই এই লড়াইয়ে জিততে হলে আমাদের সকলের সচেতন হওয়াটা জরুরি।আমি পাটগ্রামের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সরকার ঘোষিত দিকনির্দেশনা মেনে চলার আহবান জানাই ।

তবে উপজেলা চেয়ারম্যান মো: রুহুল আমীন বাবুলের দেওয়া এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে উপকারভোগীগন খুশিতে আত্নহারা হয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।