সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ভাবে মাইক্রো প্রদান করেছেন এমপি মিলাদ গাজী

নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি  নবীগঞ্জ-বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবেল করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা ধানে অস্থায়ী ভাবে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদের ব্যক্তিগত পক্ষ থেকে একটি প্রাইভেট মাইক্রো প্রদান করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের হাতে গাড়ীর চাবি হস্তান্তর করেন এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আব্দুল মুহিত চৌধুরী, আলী আহমেদ মুসা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ,

সাংবাদিক এম মুজিবুর রহমান, পৌর কাউন্সিলর জাকির হোসেন, জাহেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমেদ, আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জাহিদ হাসান রুবেল প্রমুখ।