সোমবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

করোনায় দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একদল গবেষক। দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা দাবি করেন, একজন মানুষ দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাদের দাবি পরীক্ষায় ত্রুটির কারণেই দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হওয়ার কথা শোনা যাচ্ছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ২৭৭ জন পাওয়া গেছে যাদের মধ্যে দ্বিতীয়বার করোনা পাওয়া যায়। তবে বিজ্ঞানীরা দাবি করেছেন পরীক্ষার ভুলের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার সেন্টার ফর ডিজিজ এন্ড কন্ট্রোল প্রিভেনশনের গবেষকরা জানায়, এইচআইভি এবং গুটিবসন্তের মত রোগের ভাইরাস মানুষের শরীরের কোষের নিউক্লিয়াসের মধ্যে ভেঙ্গে যায় এবং সুপ্ত অবস্থায় বহুদিন থাকতে পারলেও করোনা তেমনটি পারে না। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে সেরে উঠলে কেউ দ্বিতীয়বার আক্রান্ত হবে না—এমন কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।