শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:৫৬
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১১ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

র‌্যাব ও পুলিশের সহযোগীতায় শনিবার (০২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ সাইফুল ইসলাম বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ৭ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশালের উজিরপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন।

এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।