শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:১১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশালে টিসিবির পন্য বিক্রিতে বাঁধা দেয়ায় আইনজীবির কারাদন্ড

ডেক্সরিপোর্ট  বরিশালে টিসিবি’র পন্য বিক্রিতে বাঁধা এবং ট্যাগ অফিসারকে লাঞ্ছিত করায় এক আইনজীবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা আজ শনিবার (০২ মে)বিকেলে এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তের নাম অ্যাডভোকেট রবিউল ইসলাম রিপন। তিনি নগরীর ডেফুলিয়া এলাকার বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, টিসিবি’র এক ডিলার ট্রাকে করে ডেফুলিয়া এলাকায় ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছিলো। এ সময় রবিউল ইসলাম রিপন নামে নামে এক ব্যক্তি সেখানে যেতে টিসিবি’র বিরুদ্ধে অকারনে নানা অভিযোগ করে। বিষয়টি উপস্থিত ট্যাগ অফিসার সুবোধ মজুমদার মুঠোফোনে টিসিবি কর্মকর্তাকে জানাচ্ছিলো।

এ সময় তার মুঠোফোন ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন অভিযুক্ত রিপন। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে হাজির হয়ে সরকারি কাজে বাঁধাদান এবং সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে ১৮৬০ সালের ১৮৬ ধারার বিধান অনুসারে রবিউল ইসলাম রিপনকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ড ঘোষনার পর তাকে কারাগারে প্রেরন করা হয়।

টিসিবি’র কর্মকর্তারা জানান, গত সপ্তাহেও ওই এলাকায় ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করতে গেলে রফিকুল ইসলামের ভাই বাজার কমিটির নেতা পরিচয়ে বাধা দেয়।