শনিবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:১৮
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

আইডি কার্ড ছাড়া পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবে‌শ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক  মহামারী করোনাভাইরাসের মধ্যে কাজের জন্য পোশাক শ্রমিকদের ঢাকায় প্রবে‌শ করতে হলে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড (পরিচয়পত্র) সঙ্গে রাখতে হবে। আইডি কার্ড ছাড়া ঢাকায় প্রবেশ করা যাবে না।

শনিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লষ্ট যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হবে। আইডি কার্ড সঙ্গে না থাকলে ঢাকার প্রবেশপথের ঘাটে ও স্থানসমূহে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

একই সঙ্গে জানানো হয়, ইতিমধ্যে ঢাকার বাইরের অথবা দূর দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আসতে মালিকপক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে।

শিল্প পুলিশের সূত্র অনুসারে শনিবার পর্যন্ত ৫২৩টি কারখানার মালিক তাদের শ্রমিকদের মার্চের মজুরি পরিশোধ করেননি। এর মধ্যে বিজিএমইএ ৮৬, বিকেএমইএ ৬৯, বিটিএম ২২টি, এ ফলে শনিবারও কয়েকটি কারখানার শ্রমিকরা মজুরির দাবিতে বিক্ষোভ করেছে।

এসব কারখানাগুলো হলো : আশুলিয়ার জ্যামেতিক নিটওয়্যার লিমিটেড, চারাবাগের এলাইন অ্যাপারেলস লিমিটেড এবং জামগড়ার ফ্যাশন ফোরাম লিমিটেড। এসব কারখানায় প্রায় ছয় হাজার শ্রমিক কাজ করে।

প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতি এখনও মারাত্মক পর্যায়ে রয়েছে। শনিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত আট হাজার ৭৯০ জন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরেক দফা সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৬ মে পর্যন্ত এই দফার ছুটি বাড়ানো হতে পারে। আগামীকাল এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।