বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৫
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

করোনায় আক্রান্ত ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সুপারভাইজার

ডেক্সরিপোর্ট  করোনায় আক্রান্ত হয়েছেন ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সুপারভাইজার। বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

এ ঘটনায় সিভিল সার্জন কার্যালয়ের ২০ স্টাফকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় ৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের করোনা শনাক্তের তিন দিনের মাথায় নমুনা সংগ্রহের দ্বিতীয় পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। গত ২৭ এপ্রিল আইইডিসিআর থেকে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছিল।

এছাড়াও ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকসহ ২০ জন স্টাফের রিপোর্ট নেগেটিভ আসে। ফলে শুক্রবার সকাল থেকে পুনরায় স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই চিকিৎসককে ১৪ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।

ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, ঝালকাঠি জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সবার নমুনা সংগ্রহ করে পর্যায়ক্রমে আইইডিসিআরে পাঠানো হচ্ছে। করোনা আক্রান্ত ইপিআই সুপারভাইজারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।