শুক্রবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৪৩
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

কুড়িগ্রাম ফুলবাড়ীর তাজুল করোনা জয় করে চলে গেল বাড়ী

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম  শনিবার বিকাল ৪টায় আনুষ্টানিক ভাবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা জয় করে নিজ বাড়ীতে ফিরে গেল তাজুল।কর্তৃপক্ষ তাকে আবারও ১৪ দিন নিজ বাড়ীতে আইসোলেশনে থাকারও পরামর্শ প্রদান করেছেন।

ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের কাচু শেখের ছেলে মোঃ তাজুল ইসলাম (৩০) দীর্ঘদিন ঢাকার মাধবদী এলাকার গার্মেন্টস কর্মি হিসেবে কাজ করতো। কোভিড-১৯ মহামারী আকার ধারন করলে তিনি ৫ এপ্রিল রংপুরে প্রবেশ করেন।৮এপ্রিল নিজ বাড়ীতে আসলে জ্বর ও কাশিতে আক্রান্ত হন।

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ৯ এপ্রিল তাকে হোম কোয়ারেন্টিনে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ্। পরে ১২ এপ্রিল নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ১৪ইএপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ওই দিনই রাত ১টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে নেওয়া হয়। এরপর ১৯, ২৬ ও ২৭ এপ্রিল তার আবারও নমুনা টেষ্ট করা হলে কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট আসে। ১৯দিন পর আজ করোনা জয়ী তাজুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তার বাড়ীতে পৌছে দেয়।

এসময় উপস্হিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ শামসুন্নাহার, ডাঃ রাজু মিয়া, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ তাসলিমা নাসরিন, ডাঃ ফজিলাতুন্নেছা বর্ণা, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়।