ডেক্সরিপোর্ট কোভিড-১৯ প্রাণঘাতী করোনা ভাইরাস যুদ্ধে এক সাহসী যোদ্ধা উজিরপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই একে মানিক। নিজ জীবনের মায়া ত্যাগ করে দিনরাত একত্র করে উজিরপুরের মানুষের নিরাপত্তার দিয়েও করোনা যুদ্ধে নিজেকে প্রথম কাতারে রাখা এ পুলিশের উপ-পরিদর্শকের মেধা ও শ্রমের কথা এখন উজিরপুরের সচেতন সকল মানুষের মূখেমূখে।
এস আই একে মানিক ভদ্র ও বিনয়ী প্রকৃতির মানুষ সে কারনে থানা থেকে শুরু করে সাধারন মানুষও তাকে পছন্দ’র তালিকায় প্রথম সাড়িতে রেখেছেন। নিজের দায়িত্ব পালনে বেশ সচেতন। করোনার শুরু থেকেই ওসি জিয়াউল আহসানের সাথে উজিরপুরের বিভিন্ন এলাকায় করোনায় আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে হাজির হন তিনি।
উপজেলার বামরাইলের কালিহাতায় করোনা রোগীদের বাড়িতে লকডাউন, ভবানীপুরের যুগীরকান্দায় লিওকত হাওলাদার করোনায় পজিটিভ হওয়ার পর ওসি জিয়াঊল আহসানের সাথে সরাসরি ওই বাড়িতে গিয়ে হাজিড় হয়ে তাকে সহ বাজারটি লকডাউন করেন। জল্লার পিরেরপাড় গ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তিটির জানাজা ও দাফনে তার প্রশংসনিয় ভুমিকা তাকে উজিরপুরের করোনা যুদ্ধে এক সাহসী যোদ্ধা হিসাবে আখ্যায়িত করেছেন বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ।
সর্বশেষ করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্বা জুলফিকার আলী বকুল মুন্সীর জানাজা কাজেও নিজে দাড়িয়ে সক্রিয় ভুমিকা পালন করেন। কেএম মানিক তার কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র্যাবে সুনামের সাথে চাকুরি করেছেন।