মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কক্সবাজারে সন্ত্রাসী আস্তানায় অভিযানে নিহত ৩

ডেক্সরিপোর্ট  কক্সবাজার জেলার টেকনাফে অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে তিনজন চিহ্নিত ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। এ সময় দেশি-বিদেশি ১৮টি অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আজ বুধবার ভোরে উপজেলার হ্নীলা রঙ্গিখালী গাজী পাহাড়ে অবৈধ অস্ত্র তৈরীর কারখানা, মাদক চোরাচালান, অপহরণ ও মুক্তিপণ আদায়কারী চক্রের কেন্দ্রস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় উভয়পক্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে। নিহতরা হলেন, রঙ্গিখালী মাদ্রাসা পাড়ার মৃত আব্দুল মজিদ ওরফে ভুলাইয়্যা বইদ্যের পুত্র নুরুল আলম (৪০), ছৈয়দ আলম (৩৫) ও শব্বির আহমদের পুত্র আব্দুল মোনাফ (২০)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।