মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পাবে

শামীম আহমেদ  দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করায় কর্মহীন ও অসহায় লোকজানের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর মানবিক বিচেনায় ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদানের লক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে খাদ্য সহায়তা বরাদ্দ করা হয়েছে।

প্রধান মন্ত্রীর বরাদ্দের ধারাবাহিকতায় বরিশাল জেলায় ৯০ হাজার অসহায় পরিবার এই খাদ্য সহায়তার আওতায় আনা হবে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, মাঠ পর্যায়ের তথ্য, পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে এলাকায় বন্টনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনসংখ্যা হিসাব অনুযায়ী তালিকায় বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ৬৭৪০ পরিবার, বাবুগঞ্জে ৬৩৩০ পরিবার, বাকেরগঞ্জে ১৪১৫০ পরিবার, বানারীপাড়ায় ৬৬৮০ পরিবার, গৌরনদীতে ৮৫১০ পরিবার, হিজলায় ৬৫৮০ পরিবার, মেহেন্দিগঞ্জে ১২৫৭০ পরিবার, মুলাদীতে ৭৮৮০ পরিবার, উজিরপুরে ১০৬০০ পরিবার, বরিশাল সদরে ৯৯৬০ পরিবারসহ মোট ৯০ হাজার পরিবার ২০ কেজি করে খাদ্য সহায়তা (চাল) পাবেন।

এদিকে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এক সভায় উপজেলার পাঁটচি ইইনয়নে ৬৭৪০টি পরিবারের মধ্যে পরিসংখ্যান ব্যুরোর তথ্য, জনসংখ্যা, দারিদ্রতার হার, সম্পদের প্রাপ্যতা ইত্যাদি বিবেচনা করে বন্টন করা হয়েছে। বন্টন অনুযায়ি রাজিহার ইউনিয়নে ১৪৮২ পরিবার, বাকাল ইউনিয়নে ১২৮১ পরিবার, বাগধায় ১৪১৫ পরিবার, গৈলায় ১২৮১ পরিবার ও বাগধায় ১২৮১ পরিবার।

উপজেলা প্রশাসনের সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানদের জনসংখ্যার প্রাপ্যতা অনুযায়ি দুঃস্থ মানুষের সুযোগ দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।