মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:১২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ট্রাক,টেংলড়ী ও কাভার্ট ভ্যান (রেজিঃ নং ১৯৯২ )এর শ্রমিকদের মাঝে পবিত্র ঈদুল -ফিতর উপলক্ষ‌্যে সেমাই,চিনি ও দুধ বিতরণ করা হয়েছে।

৪জুন মঙ্গলবার সকাল ১০ টায় রুহিয়া ট্রাক, টেংলড়ী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ২ শত ৫০ জন কার্ডধারী শ্রমিকের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে উক্ত ঈদ সামগ্রী বিতরন করেন ১ নং রুহিয়া ইউপি চেয়ারম‌্যান মনিরুল হক বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবুল কুমার রায়, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,সংগঠনটির সভাপতি লতিফুর রহমান ও সাধারন সম্পাদক লিটন প্রমুখ।

এছাড়াও সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।