মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মেঘনায় ঝড়ের কবলে ট্রলার ডুবি, দুইজনের লাশ উদ্ধার

শামীম আহমেদ  বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মেঘনা নদী সংলগ্ন গোবিন্দপুর এলাকায় বুধবার সকালে আকস্মিক ঝড়ের কবলে পরে একটি যাত্রীবাহি ট্রলার ডুবে দুইজন মারা গেছেন। পুলিশ নদী থেকে মৃত দুইজনের মরদেহ উদ্ধার করেছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, গোবিন্দপুর থেকে শাওড়াগামী একটি যাত্রীবাহি ট্রলার ১৪জন যাত্রী নিয়ে মেঘনা নদী পার হচ্ছিলো। সকাল সাড়ে আটটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। এসময় চালক ও ১১ জন যাত্রী সাতরে তীরে উঠতে সক্ষম হলেও দুইজন যাত্রী নিখোঁজ হয়।

ওসি আরও জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জেলেদের সহায়তায় নদীতে তল্লাশী চালিয়ে সকাল দশটার দিকে আব্দুর রব বেপারীর (৬০) মরদেহ উদ্ধার করে। সে গোবিন্দপুর গ্রামের মৃত হযরত আলী বেপারীর পুত্র। পরবর্তীতে বেলা সাড়ে এগারোটার দিকে একই গ্রামের সালাম ভূঁইয়ার পুত্র নবম শ্রেনীর ছাত্র রাজিব ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়।