মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কুড়িগ্রামে দলিত পরিবারে ২৪তম বিসিএস ফোরামের ত্রাণ বিতরণ

এজি লাভলু,কুড়িগ্রাম  করোনা দুর্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির মাধ্যমে ২৪তম বিসিএস ক্যাডার ফোরাম কুড়িগ্রামে ৫ শতাধিক দলিত পরিবারে ত্রাণ সহায়তা প্রদান করেছে। ৬ মে (বুধবার) দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে ত্রাণ বিতরণে সহায়তা করে কুড়িগ্রাম পুলিশ বিভাগ।

এসময় কুড়িগ্রাম সদরে ৩ শতাধিক এবং উলিপুর, নাগেশ্বরী ও কচাকাটা থানায় ২ শতাধিক পরিবারসহ মোট ৫ শতাধিক হরিজন, রবিদাস, নরসুন্দরসহ দলিত পরিবারে এসব ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৪তম বিসিএস ক্যাডার ফোরামের সদস্য ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, পুলিশ সুপার পদমর্যাদাপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম টেলিভিশন রিপোর্টার্স ফোরামের আহবায়ক হুমায়ুন কবির সূর্য, সাংবাদিক একরামুল হক সম্রাট প্রমুখ।

এসময় পরিবারগুলোকে চাল, ডাল, আটা, তেল ও সাবানসহ প্যাকেজ হস্তান্তর করা হয়।