বরগুনা প্রতিনিধি বরগুনার বুড়িরচর এলাকায় ঝড়ের সময় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় হয়েছে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত।বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ছোট লবনগোলা গ্রামে বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হেলেনা আক্তার জায়েদার বাড়ি ওই এলাকায়।এ ঘটনায় আহত হয়েছেন হেলেনার বড় বোন মোমেনা আক্তার ও ভাইয়ের স্ত্রী দুলু বেগম।
তাদের মধ্যে মোমেনাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুলুকে বরগুনা হাসপাতালে পাঠানো হয়েছে।
বুড়িরচর ইউনিয়ন পরিষদের সচিব জালাল আহম্মেদ বলেন, “সকাল সাড়ে ৭ টার দিকে হেলেনা, মোমেনা ও দুলুবেগমসহ তাদের পরিবারের সদস্যরা নিজেদের ক্ষেতে মুগডাল তুলতে গিয়েছিলেন।হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে হেলেনা মারা যান। বাকিদের আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ।