মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:১২
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ঝালকাঠিতে থ্রি-হুইলার ও ট্রাকের সংঘর্ষ আহত৫

ডেক্সরিপোর্ট:ঝালকাঠির নলছিটিতে মাহিন্দ্রা (থ্রি-হুইলার)ও ট্রাকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন আহত হয়েছেন।মঙ্গলবার (৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

আহতরা হলেন- নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার সুলতানের স্ত্রী রানী (৫৫), তার ছেলে ইমরান (২২) ও মেয়ে আসমা (২০), জুয়েল (৫০) ও রাজু (১৮)।

আহতদের মধ্যে আসমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে- দুপুরে ঝালকাঠি-বরিশাল মহাসড়ক দিয়ে মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে বরিশাল শহরের দিকে আসছিল। পথে কালিজিরা ব্রিজের কাছাকাছি এলে নলছিটির রায়াপুর নামক এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী আহত হন।