শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মাদারীপুরে বিষ খাইয়ে ১৫ বানর হত্যায় মামলা

ডেক্সরিপোর্ট  মাদারীপুরে চরমুগরিয়ায় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১৫টি বানরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন এলাকাবাসী। সামাজিক বন বিভাগের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হলে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। প্রশাসন বলছে, এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মধ্যখাগদি এলাকায় কলা, মুড়ি, বিস্কুট, চিড়া বানরদের খাবার খেতে দিয়ে চলে যায় কয়েকজন যুবক। খাবার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে বানরগুলোর। মুহূর্তেই মাটিতে ঢলে পড়ে সন্ধ্যায় মারা যায় ১২টি বানর।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে বুধবার সকালে ওই এলাকায় আরও ৩টি বানরের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, এ ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি ও বন্যপ্রাণী আইনে আলাদা দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ।

খাবারের সঙ্গে বিষ মিশিয়ে বানরগুলো হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রশাসন বলছে, এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।

মাদারীপুর সামাজিক বন বিভাগ ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত বলেন, বন্যপ্রাণী দমন আইনে ব্যবস্থা নেয়া হবে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এমন নির্মম কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি।

চরমুগরিয়ায় এলাকায় বসবাসরত দুই থেকে আড়াই হাজার বানরের জন্য নয়াচরে ২০১৪ সালে ১০ একর জমিতে নির্মাণ করা হয় ইকোপার্ক। তবে ১ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ইকোপার্ক নির্মাণ করা হলেও বানরগুলোকে আজও সেখানে নিতে পারেনি বন বিভাগ।