মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘাঘট নদীতে বোমা মেশিন, হুমকির মুখে ব্রিজ

কামরান হাবিব,রংপুর  দীর্ঘদিন ধরে রংপুর – দিনাজপুর মহাসড়ক সংলগ্ন রংপুর সিটি করপোরেশনের হাজীরহাট এলাকার ঘাঘট নদীতে প্রায় ২০ টি ৬ সেলিন্ডার যুক্ত বোমা মেশিন দিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলন চলমান রয়েছে। দৃশ্যমান স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে একটি চক্র রংপুর – দিনাজপুর মহাসড়কের ঘাঘট নদীর উপর নির্মিত ব্রিজ সংলগ্ন এলাকায় বালু উত্তোলন করে আসছে যা সড়ক ও ব্রিজটিকে হুমকির মুখে ফেলেছে।

এভাবে বালু উত্তোলনের ফলে ভূশুণ্যের গভীরতায় ব্রিজটি ঢেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর জেলা প্রশাসক মোঃআসিব আহসান এর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে এলাকাবাসী এই ভয়ংকর মেশিন গুলো বন্দের দাবিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। সবকিছু মিলিয়ে প্রশাসনিকভাবে জরুরি পদক্ষেপ না নিলে সড়ক ও ব্রিজটির বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।