মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভোলায় কালবৈশাখী ঝড়ে ছয়টি ঘর বিধ্বস্ত

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ছয় ঘরবাড়ি বিধ্বস্ত ও শতাধিক গাছপালা এবং বিদ্যূৎতে খুটি উপড়ে গেছে। বুধবার(৬ মে) সকাল সাড়ে সাতটায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনয়নের ৭নং ওয়ার্ডে এসব ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় ঝড়ে ভোলা জেলা সদরের চরসামাইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে প্রতিবন্ধী এক ব্যাক্তির ঘরসহ ৬টি ঘরবাড়ি বিধ্বস্ত ও উপড়ে গেছে শতাধিক গাছপালা এমনকি বিদ্যূৎতের খুটি।

বিধ্বস্ত ঘরগুলো হলো-আবুল কালাম, শাজাহান আলমগীর, আলী হোসেন আলামিন, মজিবল হক, প্রতিবন্ধী ফারুকের।
বিধ্বস্ত ঘর মালিকরা জানায়, হঠাৎ সকালবেলা কালবৈশাখী ঝড় শুরু হয় আর সেই ঝড়ে মুহুর্তে¡র মধ্যে আমাদের ঘরের উপর গাছপালা ভেঙ্গে পড়ে ঘরগুলো বিধ্বস্ত হয়ে পড়ে যায়।

চরসামাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মাতাব্বর বলেন, আমরা ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের ঘরের তালিকা করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠিয়েছি।

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার জানান, কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন বলে জানান। তবে ক্ষতিগ্রস্থ বাড়িঘরের সংখ্যা তিনি বলতে পারেননি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে খোঁজ খবর নেবেন।