ডেক্সরিপোর্ট দেশ জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সারাদেশের সাথে তাল মিলিয়ে বরিশালেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বরিশালে গত ২৪ ঘন্টায় নতুন তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
বুধবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে তিন জনের রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গত কারণেই এদের নাম পরিচয় প্রকাশ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এদের মধ্যে সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের পুরুষ বাসিন্দা (৫০), গৌরনদী উপজেলার নারী বাসিন্দা (৪৮), অপর জন বরিশাল মহানগরীর পুরুষ বাসিন্দা পুরুষ (৩৫) রয়েছেন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৯ জনে।
বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই তিনজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল জেলায় এ পর্যন্ত বাবুগঞ্জে ১১জন, মেহেন্দীগঞ্জে ৫জন, উজিরপুরে ৪জন, হিজলায় ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়ায় ২জন, মুলাদীতে ১জন, আগৈলঝাড়ায় ১জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত বরিশাল জেলায় ২৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে।