মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে দরিদ্র মানুষের মাঝে রেশন কার্ড দিয়ে খাদ্যের ব্যবস্থা করা সহ ৭ দফা দাবীতে সিপিবির পথসভা

শামীম আহমেদ  বেশি বেশি করোনা পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে,কর্মহীন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ঘড়ে ঘড়ে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে হবে,খাদ্য চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে,সকল দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে রেশন কার্ড দিয়ে দ্রুত খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে দুনিয়ার মজদুর এক হও এই প্রতিপাদ্য নিয়ে পথসভা ও মানবন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি) বরিশাল জেলা কমিটি।

আজ বৃহস্পতিবার (৭ই মে) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে তারা এপথ সভার মাধ্যমে সরকারের কাছে দাবী জানান।

বরিশাল কমিউস্টি পার্টি- সিপিবি বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে পথ সভায় আরো বক্তব্য রাখেন সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,এ্যাড,বিশ্ব নাথ দাস মুন্সি ও মনির হোসেন প্রমুখ।

এসময় তারা বলেন সরাসরি কৃষকের কাছ থেকে ১০৪ টাকা মন দরেধান ক্রয় করার পাশাপাশি ৬লক্ষ মেট্রিক টন নয়,২ কোটি মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে ক্রয় করে খাদ্য মজুদ করার জন্য আহবান জানান।