তজুমদ্দিন প্রতিনিধি ভোলার তজুমদ্দিনে করোনায় কর্মহীন হয়ে পরা অসহায় ১শত পরিবারের মাঝে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন ‘প্রত্যাশা’র নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
উপজেলার দড়িচাঁদপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যাশার সেচ্ছাসেবকরা এ ইফতার সামগ্রী পৌছে দেন।
প্রত্যাশর পরিচালক নাসির উদ্দিন জানান, ধারাবাহিক মানবতার সেবার কাজের অংশ হিসেবে আমরা এই ইফতার সামগ্রী বিতরণ করছি। সবার সহযোগীতা পেলে আগামী দিনেও আমাদের এ সেবামূলক কাজ অব্যাহত থাকবে।