শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৩
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

কুড়িগ্রামে করোনায় ফুলবাড়ীর ওসি সহ নতুন ১০ জন আক্রান্ত

এজি লাভলু, কুড়িগ্রাম  গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার বিশ^াস সহ নতুন করে আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

৭ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।

সদর উপজেলা: কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ২ এবং কাঁঠালবাড়ী ইউনিয়নের কুয়েত পল্লী এলাকায় ৩ জনসহ মোট ০৫ জন।

ফুলবাড়ী উপজেলা: ওসি রাজিব কুমার বিশ্বাস ও স্বাস্থ্য কেন্দ্রের ১ স্বাস্থ্যকর্মীসহ ২ জন।

ভুরুঙ্গামারী উপজেলা: উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছে তাদের বাড়ি উপজেলার খামারপত্রনবিশ, বাগভান্ডার রোড ও ভুরুঙ্গামারী সদরে।

উল্লেখ্য, এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় করোনায় মোট আক্রান্ত ৩২ জন হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

এ পর্যন্ত সদর উপজেলায় ১৪ জন, চিলমারী উপজেলায় ০২ জন, ফুলবাড়ী উপজেলায় ০৪ জন (সুস্থ ০১ জন) রৌমারী উপজেলায় ০৩ জন (সুস্থ ০২ জন), নাগেশ্বরী উপজেলায় ০২ জন, উলিপুর উপজেলায় ০১ জন, রাজারহাট উপজেলায় ০৩ জন এবং ভূরুঙ্গামরী উপজেলায় ০৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।