শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঠাকুরগাঁওয়ে আরো তিনজন করোনায় আক্রান্ত

ডেক্সরিপোর্ট  ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত তিনজনই পুরুষ। এ নিয়ে জেলায় মোট ২৪ জন আক্রান্ত হলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তথ্যটি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার।

এর আগে ঠাকুরগাঁও সদরে দুইজন, হরিপুর উপজেলায় ৯ জন, রাণীশংকৈল উপজেলায় দুইজন, পীরগঞ্জ উপজেলায় চারজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে তিনজন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন।

সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার বলেন, এক সপ্তাহ আগে নারায়ণগঞ্জ থেকে হরিপুরের খামারবাড়ি গ্রামের বাড়িতে আসেন ২০ বছর বয়সী তরুণ। খবর পেয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। অপরদিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে রাণীশংকৈল উপজেলায় একজন যুবক ও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের একজন তরুণের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়।

নমুনাগুলো দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা শেষে ওই তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। নতুন করে আক্রান্ত তিনজনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

জেলায় ৭৫৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এরমধ্যে ৬৫৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পাঠানো হয়েছে।