মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, নিহত ২

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ বন্দর এলাকায় একটি ৬ তলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়িটির নিচতলায় বসবাসরত দুই শিশু মারা গেছে। এতে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

এতে পাশের একটি ৪ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে বন্দরের দিঘিরপাড় এলাকায় রফিকুল ইসলাম হাসানের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুই ভাই মাসনুন (৮) ও জিসান (১২)। গুরুতর আহত অন্তঃসত্ত্বা লাবনী (২৮)। বাকি আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকাল ৬টায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে ২ শিশুর মৃত্যু হয়। এসময় বাকি আরো ৬ জন আহত হয়। এর মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, সকালে বিস্ফোরণের খবর পেয়ে আমাদের বন্দর স্টেশনের সদস্যরা গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। সেখানে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও ৬ জন আহত হয়েছে।