মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আটকেপড়া নাগরিকদের ফেরত নিচ্ছে ভারত

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত সরকার।

আজ শুক্রবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে বলে ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে এয়ার ইন্ডিয়ার সাতটি ফ্লাইটে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নেয়া হবে। প্রতিটি ফ্লাইটে প্রায় ১৭০ যাত্রী বহন করা হবে।

এসব ফ্লাইটে ভারতীয় নাগরিকদের ৮, ১২ ও ১৩ মে শ্রীনগর, ৯ ও ১১ মে দিল্লি, ১০ মে মুম্বাই ও ১৪ মে চেন্নাই নিয়ে যাওয়া হবে।

এতে আরও বলা হয়, আজ প্রথম ফ্লাইটে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আটকেপড়া শিক্ষার্থীদের শ্রীনগরে ফিরিয়ে নেয়া হয়েছে।

এদিন ঢাকায় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে বাংলাদেশ ছেড়ে যাওয়া প্রথম দলটিকে বিদায় জানান এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় শিক্ষার্থীদের নিরাপদে দেশে ফেরার শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বিদেশে ভারতীয় নাগরিকদের কল্যাণে ভারত সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তরুণ শিক্ষার্থীরা ঈদের আগে বাড়ি ফিরতে পারায় সন্তোষ প্রকাশ করে রীভা গাঙ্গুলি শিক্ষার্থীদের ভারতে পৌঁছার পর স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন।

প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে করোনাভাইরাস মহামারীর কারণে বিদেশে আটকেপড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে ‘বন্দে ভারত মিশন’ নামে প্রত্যাবাসন কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নেয়া হচ্ছে।