মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৩৪
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ভোলায় ৩০পিস ইয়াবাসহ যুবক আটক

ভোলা প্রতিনিধি  ভোলায় ৩০পিস ইয়াবাসহ মো. আল আমিন(২৬) নামের এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলা ধনিয়া ৩নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মো. আল আমিন ভোলা সদর থানাধীন ধনিয়া দরিরাম শংকর ৫নং ওয়ার্ডের মো.জয়নাল আবদীনের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এস আই (নিঃ) মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা সদর থানার ধনিয়া ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমিন নামের এক যুবককে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটক মো.আল আমিনের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।