মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৮:৪৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

সুনামগঞ্জে নিম্নআয়ের মানুষদের পাশে বর্ডারগার্ড বিজিবি

সুনামগঞ্জ প্রতিনিধি  সারা বিশ্বে আতঙ্কিত মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাব সংকটকালীন সময়ে নিম্নআয়ের শ্রমজীবী অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৭ ই মে) বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় জেলার সীমান্ত এলাকায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩শত পরিবারের মধ্যে খাদ্য সহয়ায়তা ত্রান-সামগ্রী বিতরণ করেন (বিজিবি) সদস্যগন।

সুনামগঞ্জ সদর ১১০ পরিবার, (মাছিমপুর বিওপি) অধিনস্থ ৩নং ধনপুর ইউনিয়ন ৪০ পরিবার, (চিনাকান্দি বিওপি) ৩নং ধনপুর ইউনিয়ন ৫০ পরিবার,(ডুলুরা বিওপি) ১নং সালুকাবাদ ইউনিয়ন ৫০ পরিবার,(নারায়নতলা বিওপি) ১ নং জাহাঙ্গীর নগর ইউনিয়ন ৫০ পরিবারকে ৬ কেজি চাউল,২ কেজি আটা,১ কেজি ছোলা,১ কেজি ডাল,আধা কেজি লবন,আধা লিটার তৈল মোট ৩শত পরিবারের নিম্ন আয়ের মানুষজনের হাতে এসব ত্রান-সামগ্রি তুলে দেয়া হয়।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্নের মো.মাকসুদুল আলম, গণমাধ্যমকর্মীকে এসব তথ্য নিশ্চিত করেন।