বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৪৭
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

পটুয়াখালীতে বাঁশের সাঁকো থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

ডেক্সরিপোর্ট:পটুয়াখালীর দশমিনায় আলীপুরা ইউনিয়নে বাঁশের সাঁকো থেকে পড়ে জাহানারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার আলীপুরা ইউনিয়নের প্যাদা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্যাদা বাড়ি এলাকার মৃত্যু আবু প্যাদার স্ত্রী জাহানারা পাশের জমি থেকে বাড়িতে যাবার জন্য বাঁশের সাঁকো পার হচ্ছিলেন।

এসময় সাঁকো থেকে খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বৃষ্টির সময় রোজা রেখে সাঁকো পার হচ্ছিলেন জাহানারা বেগম। ধারণা করা হচ্ছে, সাঁকো পিচ্ছিল থাকায় পা পিছলে পড়ে যান তিনি।

স্থানীয় বাসিন্দা মোসলেম বলেন, উপজেলার অনেক স্থানে ব্রিজের প্রয়োজন না থাকলেও ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু এখানে প্রয়োজন থাকার পরও কোনো ব্রিজ নেই। আজ এই এলাকায় একটি ব্রিজ থাকলে হয়তো ওই বৃদ্ধার মৃত্যু হতো না।

আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহমেদ বৃদ্ধার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে জানান, অনেক আগেই ওই সাঁকোর স্থানে ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি আবেদন করেছিলাম। ৬ নম্বর আলীপুরা ও ৮নং ওয়ার্ডের খলিসাখালী গ্রামের মাঝখানে সাঁকোটির অবস্থান।

ব্রিজ হলে স্থানীয়দের জন্য ভালো হতো। এমপি সাহেবর সঙ্গেও আমি বিষয়টি নিয়ে আলোচনা করেছি- যাতে উক্ত স্থানে দ্রুত একটি ব্রিজ নির্মাণ করা হয়।