মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে হাতাহাতিতে প্রাণ গেল অটো চালকের

ডেক্সরিপোর্ট  যাত্রী তোলাকে কেন্দ্র করে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালে এক ইজিবাইক (ব্যাটারি চালিত অটোরিক্সা) চালকের হামলায় অপর এক ইজিবাইক চালক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ শুক্রবার (০৮ মে) দুই দফায় এই হামলার ঘটনায় আহত ইজিবাইক চালক মো. জাকির গাজী (৩২) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহত জাকির গাজী মহানগরীর বিমানবন্দর থানাধীন রামপট্টি এলাকার বাসিন্দা সোমেদ গাজীর ছেলে। মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ-বিন-আলম বলেন, প্রাথমিকভাবে যতটুকু শুনেছি মৃত্যুর আগে যাত্রী তোলা নিয়ে দুই অটোরিকশাচালকের মধ্যে দুই দফা হাতাহাতি হয়। প্রথমে সকাল ১০টার দিকে বাবুগঞ্জের রামপট্টিতে জাকিরের সঙ্গে অপর এক অটোরিকশাচালকের সঙ্গে ঝগড়া হয়।

পরে তা নিয়ে দ্বিতীয় দফায় নথুল্লাবাদে এলাকায় ফের তাদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনার পর জাকিরকে তার ভাই এসে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। পথে জাকির অসুস্থ বোধ করলে দ্রুত শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।