সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৭
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বালু ভর্তি ট্রাক কেড়ে নিল মা-মেয়ের প্রাণ

ডেক্সরিপোর্ট  বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালু ভর্তি একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়ে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতলী খাতুন (৪০)।

স্থানীয়রা জানান, শনিবার ভোরের দিকে বালু ভর্তি ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যান।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালু ভর্তি একটি ট্রাক নাটোরে দিকে যাচ্ছিল। ভোরে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পরে, এতে ট্রাকের চাপা ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন।