সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৩৯
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

চট্টগ্রামে সব বিপণিবিতান বন্ধের সিদ্ধান্ত

ডেক্সরিপোর্ট  নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন শিথিল করে ঢাকার ব্যবসায়ীদের অধিকাংশই দোকানপাট খোলার দাবি করে এলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ীরা তার ব্যতিক্রম।

তাদের ভাষ্য, আগে জীবন পরে জীবিকা। জীবনই যদি ঝুঁকিতে পড়ে তাহলে ব্যবসা করেইবা কী লাভ। এছাড়া দোকান মার্কেট খোলা হলেই লোকের কমবেশি লোকজনের আনাগোনা হবে। সেটি ক্রেতা-বিক্রেতা সবার জন্যই আরও ঝুঁকি তৈরি করবে। করোনা ঝুঁকির কথা বিবেচনায় রেখে চট্টগ্রামে সব বিপণিবিতান ঈদের আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (০৯ মে) দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা। এর আগে, মিমি সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অভিজাত ১১টি বিপণিবিতান বন্ধের ঘোষণা দেয়া হয়।

সভায় আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তারা। এদিকে, সিলেট নগরীর সব শপিংমলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।