মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ভাতা দেয়ার নামে কেউ টাকা নিলে কঠোর ব্যবস্থা: এমপি শাওন

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কোভিড-১৯ মোকাবেলায় প্রধানসন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের জনগণকে তার নিজের সন্তানের মতো আগলে রেখে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। ঘরে ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদানসহ সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা অব্যাহত রেখেছেন। বিশ্ব দূর্যোগ করোনা মোকাবেলায় শেখ হাসিনা আল্লাহর উপর ভরসা রেখে সকল রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কবে এই দূর্যোগ থেকে পরিত্রাণ পাবো তা শুধু আল্লাহই জানেন। শনিবার সকালে তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়নে ১হাজার ৩ শত ২৭ জন বয়স্ক ও বিধবার মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

শম্ভুপুর ইউপি চেয়ারম্যা মিজানুর রহমান ফরিদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,

উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক, তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, তজুমদ্দিন সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মহিতুল ইসলাম প্রমুখ।