রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ফুলবাড়ী মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের উদ্যোগেখাদ্য সামগ্রী বিতরণ

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শনিবার দুপুর দুইটা থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী পৌর শহরের বিভিন্ন জায়গায় অসহায় এবং গরিব মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মামুন।

ফুলবাড়ী পৌর শহরের উত্তর সুজাপুর, কানাহার, রেলগূমটি, নিমতলা মোড়, ফুলবাড়ি বাজার সহ বিভিন্ন জায়গায় ঘুরেঘুরে কার ও মাইক্রো শ্রমিক, রিক্সা ও ভ্যান শ্রমিক, বিভিন্ন দোকান কর্মচারীসহ অসহায় এবং গরিব মানুষের মাঝে প্রায় ৫ শত প্যাকেটখাবার সামগ্রী বিতরণ করেন মামুন বস্ত্রালয় ও অনিকা ফ্যাশানের সত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মামুন।

তিনি বলেন, নোবেল করোনা ভাইরাসের এই দূর্যোগকালীন সময়ে সমাজের বিত্তবানদেরকে গরীব অসহায় নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানিয়েছেন। আমি প্রথম থেকে সাধ্যমত সবার পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন তার ছোট মেয়ে মাইশা হোসেন মাহি, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন-উর-রশীদ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরি।