মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চরফ্যাশনে বিবিএস ক্যাবলস’র সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশনে বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র পৃষ্ঠপোষকতায় সেচ্ছাসেবী সংগঠন বিডিএফআই’র বাস্তবায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(৯ মে) সকাল ১১ টার দিকে উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বিবিএস ক্যাবলস’র ভ্রান কমিটির সভাপতি আব্দুল ওহাব হাওলাদার জানান, বিবিএস ক্যাবলস’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার সিআইপি’র একান্ত পৃষ্ঠপোষকতায় ভোলা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল (বিডিএফআই) উদ্যোগে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে মোকাবেলায় গরীব অসহায় মানুষের মাঝে ৩৫০ প্যাকেট খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভার মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ , কাউন্সিলর আলাউদ্দিন, নজরুল ইসলাম কৃষাণ, সিরাজুল ইসলাম, বিডিএফআই’র সেচ্ছাসেবক প্রতিনিধি এ আর এম মামুন, কামরুজ্জামান শাহীন, সিরাজুল ইসলাম, মোবাশ্বের হোসেন প্রমূখ।