রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:৩২
শিরোনাম :
আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

পশ্চিমা ৭ রাষ্ট্রদূতকে কূটনৈতিক শিষ্টাচার মানার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

ডেক্সরিপোর্ট  দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে মাথা ঘামানো পশ্চিমা কূটনীতিকদের ওপর আবারও নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রতি সাত কূটনীতিকের সিন্ডিকেট প্রতিক্রিয়ার বিরুদ্ধে স্পষ্ট করে নিজের বক্তব্য জানিয়েছের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সাফ জানিয়েছেন, এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত, কূটনৈতিক শিষ্টাচার বর্জিত৷

আজ শনিবার ( ৯ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকরা জটলা করে ওই বিবৃতি দিয়েছেন। যেটা পৃথিবীর কোথায়ও হয় না। এটা খুবই দুঃখজনক। আমি খুবই খুশি হতাম তারা যদি জটলা পাকিয়ে বিবৃতি দিয়ে বলতেন, রাখাইনে যুদ্ধ হচ্ছে, এটা বন্ধ করা উচিত।

তিনি বলেন, তাদের যদি কোনো কথা থাকে আমাদের জানাতে পারতেন। তবে সেটা না করে জটলা পাকিয়ে বিবৃতি দিয়েছেন। তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা কী এখানে রাজনীতি করবেন? তারা কী এদেশে ইলেকশন করবেন?

তিনি বলেন, আমি আশা করব তারা তাদের প্রটোকল মানবেন এবং সেইভাবেই কাজ করবেন। তারা জ্ঞানী গুণীজন, তারা জানেন, বুঝেন, তাদের এ ধরনের ব্যবহার গ্রহণযোগ্য নয়।

এর আগে গত ৭ মে করোনা ভাইরাস মহামারি চলাকালে বাস্তবভিত্তিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেন ঢাকায় নিযুক্ত সাতজন বিদেশি রাষ্ট্রদূত। মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক, সুইডেনের রাষ্ট্রদূত শার্লোটা শ্লাইটার, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি পিটারসন, নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারিভারওয়েজ টু্ইটারে মত প্রকাশের স্বাধীনতায় জোর দিয়ে নিজ নিজ টুইটার থেকে এ নিয়ে টুইট করেন।

সম্প্রতি,মানবাধিকার কর্মী, কার্টুনিস্ট ও ব্যবসায়ীসহ চারজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। গত বুধবার তাঁদেরসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশের রাষ্ট্রদূতেরা টুইটে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।