রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৩০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঢাকা ছাড়লেন আরো ২২০ অস্ট্রেলীয়

ডেক্সরিপোর্ট  তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার আরও ২২০ নাগরিক। শনিবার (০৯ মে) শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে তারা ঢাকা ত্যাগ করেন।

ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন জানায়, তারা তিন সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো, অস্ট্রেলিয়ার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় ফিরে যেতে সহায়তা করেছে। শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান শনিবার ২২০ জন অস্ট্রেলিয়ান এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে আট জন নিউজিল্যান্ডের নাগরিক এবং স্থায়ী বাসিন্দা ছিলেন।

অস্ট্রেলীয় হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিদায়ী যাত্রীদের সঙ্গে আলাপ করেন। পুরো প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিমানবন্দরে অস্ট্রেলীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেন, করোনাভাইরাসের কারণে বেশিরভাগ যাত্রীবাহী বিমান চলাচল এখনো বাংলাদেশ থেকে যাওয়া এবং আসা স্থগিত রয়েছে। মহামারি মোকাবিলায়, আমাদের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার অংশ হিসেবে আমরা নিরলস চেষ্টা করে চলেছি যাতে অস্ট্রেলিয়ানরা দেশে ফিরতে পারে। অস্ট্রেলিয়া পৌঁছাতে সহায়তার জন্য শ্রীলঙ্কান এয়ারলাইন্স এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।

এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ ছেড়ে যাওয়া ২৮৫ জনসহ এই নিয়ে পাঁচশ’রও বেশি অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরে যেতে সাহায্য করলো অস্ট্রেলিয়ান হাইকমিশন।