রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার বেলা সোয়া ১১ টার দিকে ১৭নং ওয়ার্ডের সদর রোডস্থ “দি মেডিকাস ফার্মেসী’র সামনে থেকে তাকে আটক করা হয়।আটককৃত ব্যক্তি পিরোজপুরের স্বরুপকাঠীর মৃতঃ আলী আকবর শেখের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন (৩৮)।

পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মোঃ দেলোয়ার হোসেন নগরীর ১৭নং ওয়ার্ডের সদর রোডস্থ “দি মেডিকাস ফার্মেসী”র সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।