ডেক্সরিপোর্ট বরিশাল নগরীতে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তরুনীর নাম লাকি বেগম(১৮)। নিহত লাকি বেগম বটতলা চৌরাস্তার রহমত মঞ্জিলের শিল্পপতি নিজাম উদ্দিনের বাসার গৃহপরিচারিকা এবং ভোলা চরফ্যাশনের চরকচ্ছপিয়া এলাকার সিরাজ মোল্লার মেয়ে।
শনিবার (৯ মে) বেলা ১১ টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দীর্ঘ কয়েক বছর যাবৎশিল্পপতি নিজাম উদ্দিনের বাসায় লাকি বেগম গৃহপরিচারিকার কাজ করতো। গৃহপরিচারিকা লাকি বেগম নিজাম উদ্দিনের বাসার বিপরীতে তার চাচীর বাসায় থাকতো আর চাচীর দোতলা বাড়িতেই এই রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।